এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ , ০২:২৩ পিএম

অনলাইন সংস্করণ

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কয়েকজন বিরোধী নেতাকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় দিল্লি পুলিশ আটক করেছে।

কংগ্রেসের দাবি, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ এবং জাতীয় পরীক্ষাব্যবস্থা-সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছিলেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জবাবদিহি দাবি করেন।

পুলিশ বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বলয় অতিক্রম করতে না দিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও কয়েকজন বিরোধী নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে সরিয়ে নিয়ে যায়।