ভাষা নির্বাচন / Select Language
  • 🇧🇩
    বাংলা মূল ভাষা (Original)
  • 🇺🇸
    English English
নিউজ ডেস্ক • প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৪, ০৬:১৬ পিএম • অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর খাবার বিতরণ

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর খাবার বিতরণ

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর খাবার বিতরণ

লক্ষ্মীপুরে বন্যাদুর্গতের ৬০ পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রের এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমানের তত্ত্বাবধানে এ খাবার বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরে প্রতিদিন দুইটি আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতের বেলা রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, ত্রাণসামগ্রীসহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করা হয়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানিতে মানবেতর জীবন-যাপন করছে। যদিও গত দুইদিন ধরে ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করেছে।