ভাষা নির্বাচন / Select Language
  • 🇧🇩
    বাংলা মূল ভাষা (Original)
  • 🇺🇸
    English English
নিউজ ডেস্ক • প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৪, ০৬:৪৮ পিএম • অনলাইন সংস্করণ

নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরে ডুবে রাজন শিকদার (৮) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রাজন শিকদার পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী রাজন বুধবার বিকালে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রাজনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুকুরের পানিতে পড়ে রাজন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।