প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ , ০৯:৩০ এ এম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুবাইয়ের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি কারামুক্ত হন।
জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
কারামুক্তির পর বেনজীর আহমেদ জানান, তিনি আদালতের নির্দেশ অনুযায়ী জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান বিচারিক প্রক্রিয়ার কারণে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়াও চলমান।