এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ , ১১:২৭ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়ের

মিশিগান থেকে নিউইয়র্ক, সভা-মতবিনিময়ে ব্যস্ত

যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মিশিগান থেকে নিউইয়র্ক পর্যন্ত ধর্মীয়, সাংগঠনিক ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তি, পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করছেন তিনি। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয়ে অব তাদের অগত হন।

জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ এডভোকেট জুবায়ের দলীয় দায়িত্বের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বৈঠকেও তাঁকে সাম্প্রতিক সময়ে সক্রিয় থাকতে দেখা গেছে। সরকারি সংবাদ সংস্থা বাসসসহ বিভিন্ন সংবাদমাধ্যম তাঁকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান।

জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের পেশায় একজন আইনজীবী। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠক ও তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রকাশ্য ঐতিহাসিক তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হয়ে বর্তমানে তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

যুক্তরাষ্ট্র সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল গত ৯ আগস্ট মিশিগানের ওয়ারেনে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, মুনার নর্থ জোন আয়োজিত দাওয়াহ কনফারেন্স। ইসলামিক সেন্টার অব নাইন মাইলের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত দিনব্যাপী ওই সম্মেলনে মিশিগান ও আশপাশের অঙ্গরাজ্য থেকে এক হাজারের বেশি মানুষ অংশ নেন বলে আয়োজকদের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সেখানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে ইসলামের মূল্যবোধ, ব্যক্তিজীবনে নৈতিকতা, মানবিক দায়িত্ব এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। মুনার সাবেক প্রেসিডেন্ট ড. সাইদুর রহমান চৌধুরীসহ ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন। 

জুবায়েরের মিশিগান সফর শুধু বড় সম্মেলনেই সীমাবদ্ধ ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গেও তিনি মতবিনিময় করেছেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গণভোট-পরবর্তী বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। 

মিশিগান পর্ব শেষে নিউইয়র্কে এসেও তাঁর কর্মব্যস্ততা অব্যাহত রয়েছে। মুনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষা বৈঠকসহ একাধিক সাংগঠনিক কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। মুনা সাউথ জোনের কর্মী, সদস্য ও সিনিয়র সদস্যদের শিক্ষা বৈঠক এবং নর্থ জোনের পৃথক শিক্ষা বৈঠকও তাঁর নিউইয়র্ক সফরসূচির অংশ। এর পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতা, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ছোট পরিসরে পৃথক বৈঠক ও মতবিনিময় করছেন তিনি।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস মুনা কেন্দ্র আয়োজিত সিরাত অনুষ্ঠান। সেখানে অ্যাডভোকেট জুবায়েরের বক্তব্য রাখার কথা রয়েছে। ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুসলিম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মিশিগানের কর্মসূচি শেষে নিউইয়র্কে এসেও তাঁর ব্যস্ততা অব্যাহত রয়েছে। গত ১৪ ও ১৫ আগস্ট মুনা সাউথ জোনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা বৈঠকে তিনি অংশ নেন এবং কর্মী, সদস্য ও সিনিয়র সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। সাংগঠনিক শিক্ষা, ব্যক্তিগত ও সামষ্টিক দায়িত্ববোধ এবং ইসলামী আন্দোলনের কর্মীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন।

এর পরদিন, রোববার ১৬ আগস্ট মুনা নর্থ জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী শিক্ষা বৈঠকেও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্য রাখেন। নিউইয়র্কে অবস্থানকালে এসব সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা, পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ছোট পরিসরে পৃথক বৈঠক ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।


মুনার বিভিন্ন পর্যায়ের শিক্ষা ও সাংগঠনিক কর্মসূচিতে তাঁর ধারাবাহিক অংশগ্রহণ এবং এর ফাঁকে কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের কারণে তাঁর নিউইয়র্ক অবস্থানও হয়ে উঠেছে কর্মব্যস্ত। বড় আনুষ্ঠানিক সমাবেশের পাশাপাশি অপেক্ষাকৃত ছোট পরিসরের এসব বৈঠকে প্রবাসী সমাজ, বাংলাদেশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এহসানুল মাহবুব জুবায়েরের বর্তমান সফরে ধর্মীয় ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সমাজের সঙ্গে যোগাযোগের বিষয়টিও বিশেষভাবে লক্ষণীয়। বড় জনসমাবেশের বাইরে অপেক্ষাকৃত ছোট পরিসরে কমিউনিটি নেতা, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ধারাবাহিক বৈঠক সফরটিকে একটি বহুমাত্রিক রূপ দিয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় প্রবাসীদের সঙ্গে দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের যোগাযোগও নতুন গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের মতো অঙ্গরাজ্যে বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর উপস্থিতির কারণে বাংলাদেশের জাতীয় রাজনীতির নানা বিষয় এখানকার কমিউনিটিতেও নিয়মিত আলোচিত হয়।

জুবায়েরের যুক্তরাষ্ট্র সফরের পরবর্তী কর্মসূচি এবং নিউইয়র্কে তাঁর বিভিন্ন বক্তব্য ও মতবিনিময়ের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখন সময় মঙ্গলবারের টেবলয়েড এডিশনে। তাঁর সফরের রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি তাৎপর্য আরও স্পষ্ট করে থাকবে সেখানে।