ভাষা নির্বাচন / Select Language
  • 🇧🇩
    বাংলা মূল ভাষা (Original)
  • 🇺🇸
    English English
এখন সময় ডেস্ক : • প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ পিএম • অনলাইন সংস্করণ

সৌদি আল-নাসের ক্লাবে আরো দেড় বছর থাকছেন রোনালদো

সৌদি আল-নাসের ক্লাবে আরো দেড় বছর থাকছেন রোনালদো

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। নামটি যখন রোনালদো, শেষের আগে শেষ মানতে নারাজ তিনি। সৌদি আরবের ক্লাব আল-নাসেরে নিজেকে আরও ছড়িয়েছেন পর্তুগিজ যুবরাজ। গেল সপ্তাহে বয়স ৪০ পার করেছেন। এই বয়সেও অদম্য রোনালদো।

পর্তুগিজ মহাতারকার হাত ধরে আল-নাসের এসেছে পাদপ্রদীপের আলোয়। ক্লাবটিও তাই নিজেদের ঘরেই রাখতে চায় রোনালদোকে। এএফপিতে আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিআরসেভেনের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছে আল-নাসের। নতুন চুক্তিতে ক্লাবটির সঙ্গে আরও এক বছর থাকবেন তিনি।

চলতি বছর জুনে আল-নাসেরের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হচ্ছে রোনালদো। নতুন চুক্তিতে ২০২৬ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ৪০ পেরিয়েও নিত্যনতুন রেকর্ড গড়ছেন আল-নাসের অধিনায়ক। তার চোখ এখন প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার ক্যারিয়ার গোলের। ইতোমধ্যে ৯২৫টি গোল করেছেন তিনি।

এদিকে আল-নাসেরের মালিকানার একটি অংশ পেতে যাচ্ছেন রোনালদো। ক্লাবটির মালিকানার পাঁচ শতাংশ পাবেন তিনি। আল-নাসেরের পক্ষ থেকে এসব চুক্তির ব্যাপারে জানানো হয়েছে, ক্লাবের প্রতি রোনালদোর নিবেদন চমৎকার। ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নতুন চুক্তির সময় তিনি কিছু বিষয়ে ক্লাবকে বলেছেন, সেসব বিবেচনায় রাখা হয়েছে। আল-নাসেরের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে যুক্ত হয়ে ফুটবলকে ছড়িয়ে দেবেন রোনালদো।