প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ , ০৯:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ (শনিবার) রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ইংল্যান্ড ও নরওয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। জয়ী দল জায়গা করে নেবে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী।
ইংল্যান্ড শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে নরওয়ে বড় চমক দেখিয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
ম্যাচের অন্যতম আকর্ষণ হবে দুই তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের লড়াই। টুর্নামেন্টজুড়ে দুজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের আক্রমণের নেতৃত্বে থাকবেন কেইন, আর নরওয়ের সবচেয়ে বড় ভরসা হালান্ড।
পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। দুই দলের আগের ১২ দেখায় ইংল্যান্ড জিতেছে ৭টি ম্যাচ, নরওয়ের জয় ২টি এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে এবারের বিশ্বকাপে নরওয়ের চমকপ্রদ পারফরম্যান্স ম্যাচটিকে করেছে আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর।