ভাষা নির্বাচন / Select Language
  • 🇧🇩
    বাংলা মূল ভাষা (Original)
  • 🇺🇸
    English English
এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ০৪:১০ এ এম • অনলাইন সংস্করণ

অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হলো ঢাকায়

অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হলো ঢাকায়

বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুল্যান্স যোগে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি কালের কণ্ঠকে বলেন,‘নাফিসকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার দেখছেন।

এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা ধারণা করছি মাইনর অ্যাটাক হয়েছে।’

নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, 'তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।'

কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে চট্টগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকার হাসপাতালে নেওয়া হয় তাকে।