এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবার ২০২৬ , ১১:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

জ্যামাইকায় ৩ শতাধিক মানুষের মাঝে এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ

জ্যামাইকায় ৩ শতাধিক মানুষের মাঝে এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব নিউইয়র্কে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে মানবসেবায় জ্যামাইকায় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ‘ফুড ফর এ স্ট্রংগার কমিউনিটি এবং সার্ভিং আওয়ার কমিউনিটি টুগেদার’ স্লোগানকে সামনে রেখে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মানবিক কার্যক্রমে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষদের হাতে তুলে দেয়া হয়েছে চাল,ডাল,আলু পেয়াজ,লবন,ভোজ্য তেলসহ নানা ধরনের খাদ্য সামগ্রী। কর্মসূচিটি জ্যামাইকার জনপ্রিয় খামার বাড়ি সুপার মার্কেট প্রাঙ্গণে (১৮৩-১৯ হিলসাইড এভিনিউ,নিউইয়র্ক ১১৪৩২) অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ সিটির কম সুবিধা প্রাপ্ত মানুষের সহায়তায় এই সেবামূলক উদ্যোগ সম্পন্ন করা হয়েছিল। এই মানবিক প্রকল্পটিকে সফলভাবে বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী প্রজেক্ট কমিটি সক্রিয় থেকে কাজ করেছে। কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন লায়ন কাজী এম আর খান সেলিম। বাংলাদেশ সোসাইটির বর্তমান সহ সভাপতি এবং আসন্ন সোসাইটির নির্বাচনে একই পদের শক্তিশালী প্রার্থী লায়ন মো. কামরুজ্জামান কামরুল কনভেনর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য প্রার্থী লায়ন সরওয়ার খান বাবু।


সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল (এমজেএফ) এবং সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা তপন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন এড.মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব,লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন রকি আলীয়ান, লায়ন্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি লায়ন মশিউর রহমান, ক্লাব ট্রেজারার লায়ন এএসএম মাঈনউদ্দিন পিন্টু, লায়ন এম. এস. আলম,লায়ন মফিজুর রহমান,লায়ন নওশাদ হায়দার, লায়ন জাকির হোসেন জুয়েল, লায়ন তমাল হোসাইন, লায়ন মিজানুর রহমান, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন বেলাল আহমেদ, লায়ন আব্দুল খালেক, লায়ন রেদওয়ানা রাজ্জাক,লায়ন অ্যাডভোকেট খালেক, লায়ন মোঃ মার্ক হাসান,লায়ন হালিম আব্দুল্লাহ কামরুল,লায়ন মোঃ শফিকুল ইসলাম,লায়ন তাসকিন এইচ. বেলাল প্রমূখ। লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল (এমজেএফ) এবং সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা তপন জানিয়েছেন, লায়ন্স ক্লাবের মূল আদর্শ ‘উই সার্ভ’ (আমরা সেবা করি) ধারণ করে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এই ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের মূল ল¶্য। মানবিক এসকল কার্যক্রমে ভবিষ্যতেও সদস্যদের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন ক্লাব নেতৃবৃন্দ।

কর্মসূচিটি সফল করতে যাঁরা উপস্থিত থেকে সময়, শ্রম ও সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প¶ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।