এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ১৯ অক্টোবার ২০২৫, ০৭:২৬ এ এম • অনলাইন সংস্করণ

৭ ঘণ্টা পর আবার সচল শাহজালাল বিমানবন্দর, ফ্লাইট চলাচল শুরু

৭ ঘণ্টা পর আবার সচল শাহজালাল বিমানবন্দর, ফ্লাইট চলাচল শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত ঘণ্টা পর আবারও সচল হয়েছে বিমানবন্দরটির কার্যক্রম। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার পর দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ২টার কিছু পরেই কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। নিরাপত্তার কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। টানা সাত ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও অংশ নেন।