সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি বর্তমান নয়, বরং আগামী সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি বর্তমান নয়, বরং আগামী সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
সংসদীয় কাঠামোর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছে—এটি এক নতুন অভিজ্ঞতা। তবে নিম্নকক্ষের ক্ষেত্রে বিষয়টি এখনই বাস্তবসম্মত নয়।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণই প্রমাণ করবে যে বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা করছি, যদিও তা ব্যাহত করার নানা প্রচেষ্টা চলছে।”
পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “হঠাৎ এই দাবি সামনে এনে তাড়াহুড়া করা সমীচীন নয়। বিষয়টি পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে ভবিষ্যতের নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।”
গত ১৩ অক্টোবর সোমবার রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
সংসদীয় কাঠামোর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছে, এটি এক নতুন অভিজ্ঞতা। তবে নিম্নকক্ষের ক্ষেত্রে বিষয়টি এখনই বাস্তবসম্মত নয়।”