ঢাকা অফিস • প্রকাশিত: ২৮ নভেম্বার ২০২৫, ০৬:০৭ এ এম • অনলাইন সংস্করণ

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনটি ভূমিকম্প অনুভূত, নতুন করে উদ্বেগ

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনটি ভূমিকম্প অনুভূত, নতুন করে উদ্বেগ

বাংলাদেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে মানুষের মাঝে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই কম্পনগুলো গতকাল মধ্যরাত থেকে আজ বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি অনুভূত হয় বুধবার দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উৎপন্ন এই ভূমিকম্পের কম্পন কক্সবাজারের টেকনাফ অঞ্চলে অনুভূত হলেও বেশিরভাগ মানুষ তেমনভাবে টের পাননি। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎস ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

পরবর্তী দুটি কম্পন রাজধানী ঢাকা ও এর আশপাশে অনুভূত হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীতে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। স্বল্পমাত্রার হওয়ায় অনেকেই কম্পনটি বুঝতে না পারলেও কিছু এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন।

ভূমিকম্পগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ না হলেও স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূগর্ভস্থ স্থিতিশীলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা নিয়মিত সতর্কতা ও প্রস্তুতির দিকে গুরুত্ব দিচ্ছেন।