ঢাকা অফিস • প্রকাশিত: ২৮ নভেম্বার ২০২৫, ০৬:২৭ এ এম • অনলাইন সংস্করণ

প্রতিদিন ক্যাশব্যাক সহ আইফোন জেতার সুযোগ দিচ্ছে নগদ

প্রতিদিন ক্যাশব্যাক সহ আইফোন জেতার সুযোগ দিচ্ছে নগদ

গ্রাহকদের লেনদেনে উৎসাহিত করতে বছর শেষে নতুন চমক নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপারেটর নগদ। 'আসা আর ফেরা সারপ্রাইজ সেরা' শীর্ষক এই ক্যাম্পেইনের আওতায় লেনদেনকারী পুরনো ও নতুন গ্রাহকেরা প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ পাবেন।

বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। যেসব গ্রাহক দীর্ঘদিন ধরে নগদ ব্যবহার করেননি—অর্থাৎ যারা ৩০ জুন ২০২৫-এর পর নগদ ওয়ালেট থেকে কোনো লেনদেন করেননি—তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। একই সাথে, নতুন নিবন্ধনকৃত গ্রাহকেরাও এই আকর্ষণীয় পুরস্কারগুলোর জন্য বিবেচিত হবেন।

ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, "বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। গ্রাহকেরা আমাদের সম্পদ, তারা সাথে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।"

ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়মাবলী ও বিস্তারিত তথ্য জানতে গ্রাহকেরা নিয়মিত নগদের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট লক্ষ্য রাখতে পারেন। তবে ক্যাম্পেইনের যেকোনো শর্ত নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে প্রতিপালিত হবে।