ঢাকা অফিস • প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৩:৫১ পিএম • অনলাইন সংস্করণ

দেশপ্রেমে উজ্জীবিত থাকার আহবান জামাত আমিরের

দেশপ্রেমে উজ্জীবিত থাকার আহবান জামাত আমিরের

ধৈর্য, সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে আমীরে জামায়াতে ইসলামের আমীর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ মে সোমবার রাতে তার ভেরিফাউড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেছেন, পবিত্র ঈদুল আজহা আসন্ন। এ সময় বাংলাদেশের সর্বমহলের প্রতি আহ্বান জানাই— জনগণের জন্য যা কিছু স্বস্তিদায়ক, কল্যাণকর এবং শান্তি-শৃঙ্খলাপূর্ণ, সে বিষয়গুলো খেয়াল রেখে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার, রাজনৈতিক দলসমূহ, ধর্মীয় সংগঠনসমূহ, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ, রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তথা সকলেই নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য, সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করুন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর রহমত দিয়ে সিক্ত করুন এবং সাহায্য দিয়ে এ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার তৌফিক দান করুন। আমিন।