২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিজিএমইএ ও বিকেএমইএর ৪০২ সদস্য কারখানা বন্ধ; সংসদে দিলেন বাণিজ্যমন্ত্রী
গত তিন বছরে দেশে তৈরি পোশাক খাতের ৪০২টি কারখানা বন্ধ হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এর মধ্যে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য ১২০টি কারখানা রয়েছে।
মন্ত্রী জানান, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব কারখানা বন্ধ হয়েছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন চাপকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক যুদ্ধ ও সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংক খাতের তারল্যসংকট।
আরও বলা হয়েছে, ছোট ও মাঝারি কারখানাগুলো বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ পেতে বাড়তি চাপের মুখে পড়ছে। ভারত ও ভিয়েতনামের বিভিন্ন বাণিজ্য সুবিধা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধিও বাংলাদেশের অনেক পোশাক কারখানার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।