নিউজ ডেস্ক • প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৪, ০৭:০২ পিএম • অনলাইন সংস্করণ

চবির শাটল ট্রেনে কাটা পড়ে নিহত ১

চবির শাটল ট্রেনে কাটা পড়ে নিহত ১

চবির শাটল ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ব্যক্তির মৃত্যু) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ষোলোশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উদ্দিন বলেন, রাতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ষোলশহর স্টেশন থেকে শাটল ট্রেন ছেড়ে যাওয়ার সময় ৫০-৫৫ বছর বয়সী এই ব্যক্তি ট্রেনের সামনে এসে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। নিহতের লাশ চমেক মর্গে রাখা হয়েছে।