এখন সময় • প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৫ এ এম • অনলাইন সংস্করণ

৯২তম অস্কারের সেরা মুহূর্তগুলো

৯২তম অস্কারের সেরা মুহূর্তগুলো পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসরের। সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও অস্কারে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। দ্বিতীয়বারের মতো উপস্থাপক ছাড়া অনুষ্ঠিত হলো এই আসর। জেনেল মোনের মনোমুগ্ধকর পারফরম্যান্স দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তার সঙ্গে মঞ্চ মাতান বিলি পোর্টারও। এছাড়া এলটন জন ও সিনথিয়া আরিভোর সুরে মন হারিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই। ইতিহাস গড়ে সেরা সিনেমার খেতাব পেলো ‘প্যারাসাইট’। একই সিনেমার জন্য সেরা পরিচালক হোন বং জুন-হো ও চিত্রনাট্যকার হান জিন-হোন এ আসরে প্রতিবারের মতো ২৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। সবাইকে চমকে দিয়ে ৯২তম আসরে সেরা সিনেমা হলো কোরিয়ান ভাষার সিনেমা ‘প্যারাসাইট’। এটি প্রথম বিদেশি ভাষার কোনো সিনেমা অস্কারে সেরার খেতাব পেলো। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন দক্ষিণ কোরিয়ার বং জুন-হো।