এখন সময় ডেস্ক : • প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৯:১০ পিএম • অনলাইন সংস্করণ

মোসাদের ৫৪ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

মোসাদের ৫৪ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

ইরানের খুজিস্তান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুতে প্রকাশিত খবরে বলা হয়, খুজিস্তানের প্রদেশের প্রসিকিউটর অফিস শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তান থেকে এই ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃতদের জাতীয়তা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।