এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১০ অক্টোবার ২০২৫, ১১:৩৭ এ এম • অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে যা থাকছে

চুক্তির আওতায় ২০ জন জীবিত ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়া হবে। বিনিময়ে দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি চুক্তিতে সম্মত হয়েছে। মিসরে কয়েক দিন ধরে চলা পরোক্ষ আলোচনার পর এই সমঝোতা হয়েছে।

কায়রো থেকে এএফপি জানিয়েছে, মিসর, যুক্তরাষ্ট্র ও তুরস্কের পাশাপাশি চুক্তিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, এটি ‘গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। এর মাধ্যমে যুদ্ধ শেষ হবে, ইসরাইলি পণবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ত্রাণ প্রবেশ নিশ্চিত হবে।’

এদিকে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, ‘সব বন্দী খুব শিগগিরই মুক্তি পাবে এবং ইসরাইল তাদের সেনাবাহিনী একটি নির্ধারিত সীমারেখায় সরিয়ে নেবে। এটি একটি শক্তিশালী ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ।’

একজন হামাস কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তির আওতায় তাদের হাতে আটক থাকা ২০ জন জীবিত ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়া হবে। বিনিময়ে দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, বাকি এক হাজার ৭০০ জনকে যুদ্ধ শুরুর পর আটক করা হয়।