বাংলাদেশ ছাত্র লীগ সভাপতি জওয়ানুল হক চৌধুরী শোভন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মী কোনো ধরনের বিরূপ প্রচারণায় অংশ নিলে বা বিরুদ্ধে কাজ করলে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এটা পর্যবেক্ষণে জন্য সংগঠনের পক্ষ থেকে বিভাগভিত্তিক মনিটরিং সেল গঠন করা হবে।
শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’য় আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এ সব কথা বলেন।
আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে ছাত্রলীগকে সুসংগঠিতভাবে কাজ করার আহবান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘যিনি সংগঠনের যে ইউনিটের নেতা কিংবা কর্মী, তাকে সেই ইউনিটের বাইরে কাজ কাজ করতে হবে না৷ ওয়ার্ড কমিটির নেতা ওয়ার্ডেই নির্বাচনী প্রচারে অংশ নেবেন, ইউনিয়নে তাঁকে কাজ করতে হবে না৷ নির্বাচনের দিন তারা নৌকার প্রার্থীর পক্ষে নিজ ইউনিটভুক্ত এলাকার কেন্দ্রে ভোট চাইবেন।’