এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২৫, ০২:১৭ পিএম • অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ‘কুরআন একাডেমী ফর ইয়াং স্কলার্স’ পরিদর্শন করলেন জামায়াত আমির

নিউইয়র্কে ‘কুরআন একাডেমী ফর ইয়াং স্কলার্স’ পরিদর্শন করলেন জামায়াত আমির

 বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে অবস্থিত মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)-এর অঙ্গসংগঠন ‘কুরআন একাডেমী ফর ইয়াং স্কলার্স (কাফিজ)’ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল আটটায় তিনি বিএমএমসিসি ক্যাম্পাসে পৌঁছান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু ওবায়দা ও আনিসুর রহমান গাজী, প্রতিষ্ঠানটির বোর্ড সদস্যবৃন্দ এবং শিক্ষকগণ।

ডা. শফিকুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং একটি সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্মকে নৈতিকতা, চরিত্রগঠন ও দ্বীনি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, “কুরআনের শিক্ষায় গঠিত প্রজন্মই সমাজে আলোর দিশা দিতে সক্ষম।”