খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ০১ ডিসেম্বার ২০২৫, ০৮:৩৪ এ এম • অনলাইন সংস্করণ

দ্বাদশ বিপিএল-এর নিলাম: খরচ বাঁচাল ফ্র্যাঞ্চাইজিরা, সীমার ধারেকাছেও গেল না কোনো দল

দ্বাদশ বিপিএল-এর নিলাম: খরচ বাঁচাল ফ্র্যাঞ্চাইজিরা, সীমার ধারেকাছেও গেল না কোনো দল

বিপিএল-এর দ্বাদশ আসরের খেলোয়াড় নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য দলগুলো সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করার অনুমতি পেলেও, কোনো ফ্র্যাঞ্চাইজিই সেই ব্যয়ের সীমার কাছে পৌঁছায়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে রংপুর রাইডার্স, তাদের ব্যয় হয়েছে ৪ কোটি ১৬ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস, যাদের খরচ ৩ কোটি ৮৭ লাখ টাকা। অন্যদিকে, নিলাম থেকে সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড়কে দলে টেনেও রাজশাহী ওয়ারিয়র্স খরচ করেছে ৩ কোটি ৮১ লাখ টাকা।

খরচের দিক থেকে সবচেয়ে নিচে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যারা স্থানীয় খেলোয়াড়দের জন্য ব্যয় করেছে ২ কোটি ৬৩ লাখ টাকা। এরপরই রয়েছে সিলেট টাইটানস (২ কোটি ৭৪ লাখ) এবং ঢাকা ক্যাপিটালস (৩ কোটি ৩৮ লাখ)।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে দলগুলোর সর্বোচ্চ বরাদ্দ ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। তবে এই ক্ষেত্রেও ফ্র্যাঞ্চাইজিগুলো অর্থ ব্যয় করতে যথেষ্ট সতর্ক ছিল। নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স—এই তিনটি দল ৫০ হাজার ডলারও খরচ করেনি। সর্বোচ্চ ব্যয় করেছে ঢাকা ক্যাপিটালস (৭৫ হাজার ডলার), এবং নিলাম থেকে বিদেশি তিন খেলোয়াড় নেওয়া একমাত্র দলও তারাই।

নিলামের সর্বোচ্চ দামি খেলোয়াড়

নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম, যাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় তাওহিদ হৃদয়-কে নিয়েছে রংপুর রাইডার্স, এবং লিটন দাসকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি।

দলভিত্তিক স্কোয়াড ও খেলোয়াড়দের তালিকা

বিপিএল-এর ১২তম আসরের নিলাম শেষে দলগুলোর চূড়ান্ত স্কোয়াড নিচে তুলে ধরা হলো, যেখানে সরাসরি চুক্তিতে নেওয়া এবং নিলাম থেকে কেনা খেলোয়াড়দের নাম রয়েছে:

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম।

নিলাম থেকে: লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, মেহেদি হাসান সোহাগ, মাহমুদউল্লাহ, আব্দুল হালিম, এমিলো গে (বিদেশি), মোহাম্মদ আখলাক (বিদেশি)।

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস।

নিলাম থেকে: শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, দাসুন শানাকা (বিদেশি), জুবাইরউল্লাহ আকবর (বিদেশি)।

সিলেট টাইটানস

সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির।

নিলাম থেকে: পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, রবিউল ইসলাম রবি, অ্যাঞ্জেলো ম্যাথিউস (বিদেশি), অ্যারন জোন্স (বিদেশি)।

রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তি: নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।

নিলাম থেকে: তানজিম হাসান, ইয়াসির আলি, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার, মেহেরব হাসান, ওয়াসী সিদ্দিকী, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্থ (বিদেশি), জাহান্দাদ খান (বিদেশি)।

চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তি: মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ।

নিলাম থেকে: মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার, মাহমুদুল হাসান, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা (বিদেশি), অ্যাঞ্জেলো পেরেরা (বিদেশি)।

নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস।

নিলাম থেকে: জাকের আলী, মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন, রেজাউর রহমান, মেহেদি হাসান, সৈকত আলী, সাব্বির হোসেন, ইহসানউল্লাহ (বিদেশি), হায়দার আলি (বিদেশি)।