পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করেছেন তিনি। বর্তমানে পাড়ি দিচ্ছেন প্রতিকূল পরিবেশ। ক্ষমতার চেয়ার থেকে ছিটকে পড়ার পর রাজনৈতিক সংকট ও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। বর্তমানে তোশাখানা মামলায় তিনি আদিয়ালা কারাগারে রয়েছেন।
নানা কারণে আলোচিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ কত তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। এবার তার সম্পদের পরিমাণ জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি। রোববার (৩১ ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরের তার সম্পতি কয়েক গুণ বেড়েছে। তবে তার নিজের মালিকানায় কোনো গাড়ি নেই।