এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৬ নভেম্বার ২০২৫, ১০:২০ পিএম • অনলাইন সংস্করণ

জাকার্তা এখন বিশ্বের সর্বাধিক জনবহুল শহর, দ্বিতীয় স্থানে ঢাকা

জাকার্তা এখন বিশ্বের সর্বাধিক জনবহুল শহর, দ্বিতীয় স্থানে ঢাকা

জাতিসংঘের নতুন এক মূল্যায়নে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে বিশ্বের সর্বাধিক জনবহুল শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহরটিতে বর্তমানে ৪ কোটি ১৯ লাখ মানুষের বসবাস। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ।

নিম্ন–উপকূলীয় ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমাংশে অবস্থিত জাকার্তা এর আগের মূল্যায়নে দ্বিতীয় স্থানে থাকলেও সর্বশেষ প্রতিবেদনে শীর্ষে উঠে এসেছে। একই তালিকায় ঢাকার পর তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, যেখানে ৩ কোটি ৩৪ লাখ মানুষ বসবাস করে। পূর্বে নবম স্থানে থাকা টোকিও ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হতে পারে বলে জাতিসংঘের ধারণা।

বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায়। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর তালিকার অন্যান্য বড় এশীয় শহরের মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে শীর্ষ দশে থাকা একমাত্র শহর হলো মিশরের কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

তথ্যসূত্র: আল জাজিরা