এখন সময় • প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩৪ পিএম • অনলাইন সংস্করণ

এসএসসি পাসে বাংলাদেশ রেলে বড় নিয়োগ, নেবে ১৩৮৫ জন

এসএসসি পাসে বাংলাদেশ রেলে বড় নিয়োগ, নেবে ১৩৮৫ জন ঢাকাঃ বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একটি পদে স্থায়ী ভিত্তিতে মোট ১ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ২৫ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে চলবে ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত। পদের নাম: ওয়েম্যান পদসংখ্যা: ১,৩৮৫ গ্রেড: ১৯ বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা: ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। বুইউ