এখন সময় • প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৭ পিএম • অনলাইন সংস্করণ

উদ্ধার না করে পালাল পুলিশ

উদ্ধার না করে পালাল পুলিশ দুর্ঘটনার পর আহত শিশুটিকে রাস্তায় ফেলেই চলে যান পুলিশের কর্মকর্তারা। যাওয়ার আগে গাড়িটিকেও চলে যেতে দেন। স্বজনেরা তখন ব্যস্ত শিশুটিকে নিয়ে, বাঁচাতে হবে। ছোটাছুটি করে স্থানীয় দুটি হাসপাতালে নিলেও কেউই চিকিৎসা দিতে রাজি হয়নি। অবশেষে তাঁরা যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান, ততক্ষণে সব শেষ। পরে জানা গেল, শিশুটিকে ধাক্কা দেওয়া গাড়িটি আসলে পুলিশেরই। গত শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। একটি সাদা ল্যান্ড ক্রুজার গাড়ির (ঢাকা মেট্রো-ঘ-১১-০৩৫৮) ধাক্কায় নিহত হয় মো. রাজ নামে ৯ বছরের এক স্কুলছাত্র। এ সময় ঘটনাস্থলে যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শক পুলিশের একটি পিকআপসহ সেখানে উপস্থিত ছিলেন। তিনিই ল্যান্ড ক্রুজার গাড়িটিকে সেখান থেকে চলে যেতে সাহায্য করেন। রাজের পরিবার যাত্রাবাড়ী থানায় ল্যান্ড ক্রুজার গাড়িটির নম্বর দেয়। কিন্তু পুলিশ এ ঘটনায় কোনো মামলা নেয়নি।