এখন সময় ডেস্ক : • প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৭:৫২ পিএম • অনলাইন সংস্করণ

ইসরায়েল ও ইরান রাতভর আবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ইসরায়েল ও ইরান রাতভর আবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ইসরায়েল ও ইরান রাতভর আবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের হামলার পর দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহর আবারও আক্রান্ত হয়েছে। আগের হামলায় কমপক্ষে ৭১ জন আহত হন বলে তথ্য দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শুক্রবার ভোররাতে নতুন করে হামলায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কিছু ছবিতে শহরের আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।

ইসরায়েলের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিটের পুলিশ সদস্যরা বিরশেবার সেই স্থানে অনুসন্ধান চালাচ্ছেন, যেখানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। সূত্র: বিবিসি