এখন সময় • প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৪, ০৭:১৯ এ এম • অনলাইন সংস্করণ

আমাদের সাচ্চা কর্মী দরকার : কাদের

আমাদের সাচ্চা কর্মী দরকার : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগে কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে। আমাদের এত নেতার দরকার নেই আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা! বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি নেতাদের, লোকে চেনেও না।

আজ রোববার (১ মার্চ) রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে আওয়ামী লীগকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সুবিধাবাদীদের আওয়ামী লীগে জায়গা নেই। সুবিধাবাদীদের দরকার নেই। তারা সুসময়ে আছে, দুঃসময় এলে এরা পালিয়ে যাবে।

তিনি বলেন, ঘরের মধ্যে ঘর করা যাবে না। মশারির মধ্যে মশারি খাটানো যাবে না। দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগের ভালোর লোকের অভাব নেই।

দল ভারী করার জন্য খারাপ লোক দলে টানবেন না। কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। পকেটের লোকদের দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাবাদীদের হাতে চলে যাবে।

এর আগে দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।